

About Us

Rooted in community spirit and sustained by decades of collective effort, Pansila Sarbajanin Saradotsab has evolved into one of the region’s most cherished and respected cultural celebrations. As it steps gracefully into its golden jubilee year, this festival symbolizes community harmony and cultural heritage.
From its very inception, the committee has strived to uphold the essence of Sarbajanin, reflecting the belief that this Puja is for everyone. Each year, the worship of the Goddess Durga is organized with sanctity, discipline, and pure devotion. In the evening, the festival lights up with vibrant cultural programs in Bengali language solely.
Beyond rituals and festivities, the committee has continuously fulfilled its social responsibility. It extends the spirit of celebration to the underprivileged people, ensuring that the joy of Durga Puja reaches every heart. Through this unwavering dedication, the festival has earned its own recognition and popularity across the entire region.
Throughout the year, Pansila Sarbajanin Saradotsab organizes and participates in a range of cultural and social activities. Notable among them are Netaji’s Birth Anniversary, Republic Day, Saraswati Puja, Annual Sports Competitions, Basanta Utsav, Pohela Boishak, Annual Blood Donation Camps, Free Health Checkup Camps, Independence Day, Durga Puja Celebrations, Bijoya Sammelani, and Annual Community Excursions. Each event reflects the organisation’s enduring commitment to social welfare and cultural preservation.
From the respected community leaders to the most marginalised individuals, everyone takes part in the activities of this festival with heartfelt enthusiasm and pride.
Today, besides being a Pujo committee, Pansila Sarbajanin serves as a heritage institution, a source of pride, and a shining example of togetherness that continues to inspire the entire region.
অঞ্চলের অধিবাসীদের ঐকান্তিক ইচ্ছা ও প্রয়াসের মধ্যে দিয়ে যে পুজোর জন্ম সেই পানশিলা সার্বজনীন শারদদোৎসব আজ সদর্থক ভাবেই সার্বজনীন হয়ে পায়ে পায়ে পঞ্চাশের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে | একদিকে সার্বজনীন পুজোয় বারোয়ারি মানসিকতার গ্রহণযোগ্যতা দেখিয়ে শুদ্ধ সূচীর আচারে মায়ের পুজোর উপাচার সংগঠিত করা অপরদিকে নিয়মিত পুজোর আলোকজ্জ্বল সন্ধ্যাগুলোতে সুস্থ রুচির বাংলা ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা এবং অন্যদিকে এই পুজোর দিনগুলোতে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পিছিয়ে থাকা মানুষদের এই আনন্দ উৎসবে সামিল করার সামাজিক কর্তব্য পালন করে আসা এই পুজো আজ সমগ্র অঞ্চলে নিজস্ব স্বীকৃতি ও জনপ্রিয়তা অর্জন করেছে | সারা বছর ধরে নেতাজি জন্মজয়ন্তী পালন থেকে প্রজাতন্ত্র দিবস শুরু করে সরস্বতী পুজো, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, বসন্ত উৎসব, নববর্ষ বরন, বাৎসরিক রক্তদান, নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির ( বিনামূল্যে ), স্বাধীনতা দিবস,
দুর্গাপুজো সংগঠন, বিজয়া সম্মেলনী থেকে বর্ষ শেষের সন্মিলিত ভ্রমণ এবং এসব অনুষ্ঠানের সাথে ধারাবাহিক বিভিন্ন সামাজিক কর্মসূচী গ্রহন এর মধ্যে দিয়ে এই পুজো তার নিজের দায় দায়িত্ব পালন করে চলেছে | সমাজের উচ্চাসনে আসীন ব্যক্তি থেকে একেবারে পিছিয়ে থাকা মানুষটিও এই পুজোর যে কোন কাজে অংশগ্রহন করে নিজের মনের তাগিদে |পানশিলা সার্বজনীন শারদোৎসব আজ শুধু একটি পুজো কমিটি নয় এটি আজ অঞ্চলের একটি গর্বের প্রতিষ্ঠান |

History & Heritage

Emerged from the heartfelt aspirations of the local community, Panshila Sarbojonin Sharodotsav has earned a cherished place in the hearts of the people.
Its journey began with resilience and devotion. In 1978, a devastating flood submerged the entire region. The residents, undeterred by hardship, carried bamboo and cloth on their shoulders through waist-deep water to build the Pujo mandap and organise the worship of the Goddess with whatever little they had.
Decades later, during the challenging years of the COVID-19 pandemic (2020-21), the same spirit of dedication and selflessness was once again reflected. The committee members and residents came together, embracing necessary restrictions yet ensuring that the tradition of worship and service to the community continued unbroken.
Through every trial and triumph, Panshila Sarbojonin Sharodotsav stood as a testament of unity, devotion, and the indomitable human spirit. Its legacy continues to inspire generations.

পানশিলা সার্বজনীন শারদোৎসব অঞ্চলের মানুষের মনের চাহিদায় তৈরী হয়ে সেই মনের মনিকোঠায় স্থান অর্জন করেছে | ১৯৭৮ এর ভয়াবহ বন্যায় সমগ্র অঞ্চল যখন এক মানুষ গলা জলের তলায় তখন সেই জলেই ঘাড়ে করে বাঁশ, কাপড়, বয়ে এনে নিজেরাই মণ্ডপ বেঁধে সাধ্যমতন মায়ের পুজোর আয়োজন যেমন করেছিল আবার ২০২০-২১ এর দমবন্ধ বিধিনিষেধ এর কোভিড এর বেড়াজালে নিজেরাই ত্যাগ স্বীকার করে সরকারি নির্দেশে মায়ের পুজোর সমস্ত আচার সুস্থ ভাবে পালন করেছে গুটিকয়েক অঞ্চলের মানুষকে দিয়ে | এই ইতিহাস আজও বহন করে চলেছে এই পুজো | শুদ্ধ সূচীর আচার মেনে মায়ের নিষ্ঠার সাথে পুজো উপাচার ও সুস্থ সূচীর বাংলা ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি শারদোৎসবের সন্ধ্যায় আজও আমরা বহন করে চলেছি | পুজোর প্রত্যেকদিন তিনদিক খোলা মণ্ডপে চেয়ার নিয়ে সপরিবারে একসাথে বসে সকাল থেকে মায়ের পুজো দেখা, অঞ্জলি দেয়া, ভোগ প্রসাদ খাওয়া, সন্ধ্যায় নিজেরাই সেজেগুঁজে মণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা কিংবা দেখা, সন্ধিপুজোর প্রদীপ জ্বালানো থেকে দর্পন বিসর্জন, সন্ধ্যার সিঁদুরখেলা, গঙ্গায় একসাথে হেঁটে গিয়ে মায়ের বিসর্জন -- সমবেত প্রার্থনা -- আবার এস মা -- এই ঐতিহ্য আজ ৪৯ বছর শেষ করে ৫০ এর পথে একই রকম আছে |
